Take a fresh look at your lifestyle.

২৯’শে পা দিলেন তৃণা! বউয়ের জন্মদিনে হীরের হার উপহার দিলেন স্বামী নীল, তুমুল ভাইরাল ভিডিও

শুক্রবার জন্মদিন ছিল পর্দার গুনগুনের। এদিন ২৯’এ পা দিলেন তৃণা। স্বামী নীলের পাশাপাশি পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা এবং তার অসংখ্য ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। জন্মদিনের দিন স্ত্রীকে সারপ্রাইজ দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে।

নীল ও তৃণার জুটি সোশ্যাল মিডিয়ায় চর্চিত। নেটিজেনরা তাদের নিয়ে চর্চা করতে পছন্দ করেন। তাদের একসাথে একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্প্রতি অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে নীল ও তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা সুন্দর করে বেলুন, আলো ও ছবি দিয়ে সাজিয়ে ছিলেন ঘর। আনা হয়েছিল চকলেট কেকও। অভিনেত্রীর পরনে ছিল অফ হোয়াইট ফুলহাতা সোয়েটার ও ধূসর রঙের প্যান্ট। অভিনেত্রীর কেক কাটার দৃশ্য সোশ্যাল মিডিয়াতে নিজের স্টোরিতে দিয়েছেন নীল।

এদিন অভিনেত্রী একটি ছবি শেয়ার করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। সেই ছবিতে অভিনেত্রী একটি সাদা শার্ট পরেছিলেন, হাতে ছিল চকলেট কেক আর সামনে রাখা ছিল একটি ওয়াইনের বোতল। ক্যাপশনে নিজেই নিজেকে শুভ জন্মদিন লিখেছিলেন। সম্ভবত এটি কোন একটি ফটোশুটএর ছবি, যা এই মুহূর্তে ভাইরাল হয়েছে। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীদের পাশাপাশি একাধিক নেটিজেন এই ছবির কমেন্ট বক্সে তাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

Comments are closed.