Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

ভাটপাড়ার বন্ধ মিল খোলার দাবিতে ট্রেন অবরোধ, বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল

ভাটপাড়ার বন্ধ মিল খোলার দাবিতে ট্রেন অবরোধ, বিপর্যস্ত শিয়ালদহ শাখার ট্রেন চলাচল

বন্ধ মিল খোলার দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখালো মিল শ্রমিকরা। কাঁকিনাড়ায় রেল অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের বিশাল বাহিনী। অবশেষে বেলা ১২ টা নাগাদ মিল অবরোধ উঠে যায়।

আরও পড়ুন: রাজ্যপালের প্রস্তাব খারিজ; আপাতত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই, রাজভবনকে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন 

ভাটপাড়া রিলায়্যান্স জুট মিল বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। মিল খোলার দাবিতে বৃহস্পতিবার রেল অবরোধ করেন মিল শ্রমিকরা। সকাল থেকে বিক্ষোভ শুরু হিয় চলে বেলা অবধি। শ্রমিকদের জানিয়েছেন, এদিন সকালে মিলে গিয়ে তাঁরা দেখতে পান গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছে।কারখানা বন্ধ হয়ে গেলে পরিবার নিয়ে পথে বসতে হবে বলে জানিয়েছেন শ্রমিকরা। ট্রেন অবরোধের জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal