Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

নদীর গতিপথের রহস্য উম্মোচনে জগদীশ চন্দ্রের ১০০ বছর পর আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন এই বাঙালি বিজ্ঞানী

নদীর গতিপথের রহস্য উম্মোচনে জগদীশ চন্দ্রের ১০০ বছর পর আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন এই বাঙালি বিজ্ঞানী

নদীর গতিপথের রহস্য উম্মোচনে আন্তর্জাতিক সম্মান পেলেন এক বাঙালি বিজ্ঞানী। তাঁর ৩০ বছরের গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। ভারতবর্ষ থেকে এই প্রথম দীর্ঘ ৩০ বছর গবেষণার পরে এই ঐতিহ্যশালী আন্তর্জাতিক সম্মান পেলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক ও অধ্যাপক ড.শুভাশিস দে।

পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের সন্তান প্রকৃতিবিজ্ঞানী হান্স অ্যালবার্ট আইনস্টাইনের নামে ১৯৮৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নদী পরিবহন বা জলপথ নিয়ে বিশ্বের শ্রেষ্ঠ গবেষণাকারীদের এই পুরস্কার দেওয়া হয়। আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারস এর পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।

জগদীশচন্দ্র বসুর ১০০ বছর পরে আরেক বাঙালি বিজ্ঞানী নদীর পরিবহন বা জলপথ নিয়ে সারা বিশ্বকে সন্ধান দিলেন। তিনি জানালেন কিভাবে বন্যা হয়, ভেঙে যায় সেতু। তিনি জানিয়েছেন, নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙন ও বন্যায় সেতু ভেসে যাওয়ার বিষয়ে গবেষনার পর সেই জ্ঞান থেকেই এই পরিকাঠামো ঠিক করা যায়।

আরও পড়ুন: প্রায় সব অংশে পৌঁছে গিয়েছে মৌসুমী বায়ু; সপ্তাহান্তে জেলায় জেলায় বজ্রবিদুৎ সহ বৃষ্টিপাত

এই বছর জুন মাসে, মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নেবেন আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শুভাশিস দে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal