Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

প্রয়াত তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক ও মন্ত্রী সাধন পাণ্ডে, শোকের ছায়া রাজনৈতিক মহলে 

প্রয়াত তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক ও মন্ত্রী সাধন পাণ্ডে, শোকের ছায়া রাজনৈতিক মহলে 

মানিকতলার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের জীবনাবসান। মৃত্যু কালীন তাঁর বয়েস হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। অবশেষে লড়াই শেষ বর্ষীয়ান বিধায়কের। 

বছর দশেক আগে তাঁর কিডনি প্রতিস্থাপন করতে হয়েছিল। গত বিধানসভা ভোটের প্রচার চলাকালীনও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে ফের গুরুতর অসুস্থ হন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেপ্টেম্বর মাসে মুম্বইয়ের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

জানা গিয়েছে, রবিবার বিকেলেই মন্ত্রীর দেহ কলকাতায় আনা হবে। রবিবার তাঁর দেহ পিস ওভেনে রাখা হবে। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

আরও পড়ুন: মহেশতলার ভোটে বিপর্যয় নিয়ে সিপিএম নেতা শমীক লাহিড়ীর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সমালোচনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal