Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
লোকসভা ভোটের দু’মাস আগেই কি খুনোখুনির রাজনীতি শুরু হয়ে গেল রাজ্যে?
ভর সন্ধ্যায় জনবহুল জায়গায় সরস্বতী পুজোর অনুষ্ঠানে খুন হয়ে গেলেন নদিয়া কৃষ্ণগঙজের তৃণমূল বিধায়ক সত্যজিত বিশ্বাস। বিজেপি এই খুনের পিছনে রয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা বলেন, তৃণমূলের গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় নিজের এলাকায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সত্যজিত। সেখানে ভিড়ের মধ্যে তাঁকে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে পালায় অপরাধী। এই খুনের ঘটনায় মুকুল রায়ের দিকেই অভিযোগের আঙুল তুলছে তৃণমূল।
Comments are closed.