Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

‘ঘনিষ্ঠ দৃশ্য করো, নইলে তোমার সিনেমা দেখবো না’! নতুন সিনেমার পোস্টার শেয়ার করে কুমন্তব্যের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভাইরাল ছবি

‘ঘনিষ্ঠ দৃশ্য করো, নইলে তোমার সিনেমা দেখবো না’! নতুন সিনেমার পোস্টার শেয়ার করে কুমন্তব্যের শিকার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ভাইরাল ছবি

টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী বললেই উঠে আসে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। পেশাদারী কারণে নয় বরং ব্যক্তিগত জীবনের কারণেই একাধিকবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হতে হয়েছে টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে। তবে কিছুদিন আগে অভিনেত্রী জানিয়েছিলেন ব্যক্তিগত জীবনে নয় বরং অভিনয় জগতেই মন দিচ্ছেন তিনি।

পাশাপাশি নতুন সিনেমা ‘ভয় পেয়ো না’ এর বিষয়েও কথা বলতে দেখা গিয়েছিল তাকে। তবে এবার সেই সিনেমার নতুন পোস্টার অনুগামীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিতেই তীব্র সমালোচনার সম্মুখীন হতে হলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত টলিউড অভিনেতা ওম সাহানির সঙ্গে এই সিনেমায় জুটি বাঁধতে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

ইতিমধ্যেই সিনেমায় তাদের বিয়ের দৃশ্য প্রকাশ্যে এসেছে নেটিজেনদের সামনে। পাশাপাশি কাশ্মীরে এই সিনেমার গানের শুটিং করতেও গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবার থ্রিলারধর্মী এই সিনেমার পোস্টার শেয়ার করতেই নেটিজেনদের একটি বড় অংশ কুমন্তব্য করে ভরালেন অভিনেত্রী কমেন্ট বক্স।

আরও পড়ুন: কঠিন সংগ্রামের পর অবশেষে সুপার সিঙ্গার সিজন ৩ এর বিজয়ীর মুকুট উঠল সুচিস্মিতার মাথায়, নিজের হাতে সুচিস্মিতা কে বিজয়ীর মুকুট পরিয়ে দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, ভাইরাল ছবি

এ দিন স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করলে অভিনেত্রীর সিনেমা তারা দেখতে চান না। তবে গোটা বিষয়টি নিয়ে অভিনেত্রী প্রকাশ্যে মুখ না খুললেও প্রতিবাদ করতে দেখা গিয়েছে তার অনুগামীদের। তারা জানিয়েছেন শ্রাবন্তীর নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment