Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

কলকাতার রাস্তায় অটোর মধ্যে উদ্ধার তাজা বোমা সহ আগ্নেয়াস্ত্র

কলকাতার রাস্তায় অটোর মধ্যে উদ্ধার তাজা বোমা সহ আগ্নেয়াস্ত্র

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোর মধ্যে পাওয়া গেল প্রচুর পরিমাণে তাজা বোমা। শনিবার দক্ষিণ কলকাতার হরিদেবপুরে ৪১ পল্লি ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোর মধ্যে এই বোমা পাওয়া গিয়েছে।

শুক্রবার রাত থেকেই ওই জায়গায় দাঁড়িয়ে ছিল অটোটি। তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই খবর দেয় থানায়। পুলিশ এসে ওই পরিমাণ তাজা বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অটোর ভিতর থেকে ১৯ টি তাজা বোমা, একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, হরিদেবপুরের মিলনী ক্লাবের পক্ষ থেকে গ্যারাজ ভাড়া দেওয়া হয় একটি ফিন্যান্স কোম্পানিকে। ঋণ শোধ করতে না পারয় তারা তিনটি অটো বাজেয়াপ্ত করে গ্যারাজে রেখেছিল। এর মধ্যে একটি অটো থেকে বোমা উদ্ধার হয়।

আরও পড়ুন: WB Election 2021: উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার EVM! সাসপেন্ড সেক্টর অফিসার

 

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal