Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে শ্রদ্ধা অভিষেক ব্যানার্জির

কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবসে শ্রদ্ধা অভিষেক ব্যানার্জির

শুক্রবার কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস। এইদিন ফেসবুকে সুকান্ত ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন অভিষেক ব্যানার্জি। ফেসবুকে কবির “আগামী” কবিতার একটি অংশ তুলে ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি লেখেন, আগামী বসন্তে জেনো মিশে যাব বৃহতের দলে; জয়ধ্বনি কিশলয়ে; সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি তুচ্ছ নই- জানি আমি ভাবী বনস্পতি, বৃষ্টির, মাটির রসে পাই আমি তারি তো সম্মতি।

আরও পড়ুন: এই শীতেই গঙ্গাবক্ষে ২২টি নতুন ই-ভেসেল, উদ্যোগে রাজ্যের পরিবহন দফতর 

আজ ১৩ মে কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৫তম মৃত্যুবার্ষিকী। যক্ষা রোগে আক্রান্ত হয়ে হয়ে মাত্র ২১ বছর বয়সে প্রয়াত হন কবি সুকান্ত ভট্টাচার্য। । তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেক ব্যানার্জি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal