Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

অস্বস্তিকর আবহাওয়া, বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত; আর কী জানাল হাওয়া অফিস 

অস্বস্তিকর আবহাওয়া, বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত; আর কী জানাল হাওয়া অফিস 

আগস্টেও দক্ষিণবঙ্গে স্বাভাবিক ছন্দে দেখা যাবে না বর্ষাকে। বৃষ্টি পড়লেও তার ধারাবাহিকতা থাকবে না। ফলে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে। সেই সঙ্গে স্বাভাবিকের থেকে তাপমাত্রাও কিছুটা বেশি থাকবে বলে জানা গিয়েছে। হওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিতে প্রায় ৪৭% ঘাটতি থাকবে বলে খবর। 

কলকাতা সহ দক্ষিণবঙ্গে সারাদিনই মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে দু’এক পশলা বৃষ্টিরও সম্ভবনা রয়েছে। তবে ধারাবাহিক বৃষ্টির কোনও সম্ভবনা নেই। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি এরকমটাই থাকবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মূলত উপকূলের জেলাগুলোতে, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়াও বইতে পারে। 

মৌসম ভবন জানাচ্ছে, আগস্ট মাসেও দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি পুরণ হবে না। স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় অসুবিধায় পড়েছেন দক্ষিণবঙ্গের পাট ও ধান চাষিরা। তবে উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হবে বলেই খবর। আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং-এ ভারী বৃষ্টি হতে পারে। পাশপাশি অন্যান্য জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আরও পড়ুন: পথে বসে ছবি আঁকছেন মমতা, এখনও আসেনি সেনার অনুমতি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal