আর মাসখানেক পরেই পুজো। এই চার দিনের জন্য বাঙালি সারাবছর মুখিয়ে থাকে। আনন্দের মাঝেই একটা দুশ্চিন্তা থেকেই যায়। বৃষ্টিতে মাটি হবে নাতো পুজো? এ বছর পুজোয় বৃষ্টি নিয়ে কী জানাচ্ছেন আবহাওয়াবীদরা? জানা গিয়েছে, এবারেও বৃষ্টিতে ভিজতে পারে পুজোর কয়েকটি দিন। আবহাওয়াবীদরা তেমনটাই অনুমান করছেন। যদিও কোন কোন দিন বৃষ্টি হতে পারে, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
পাশাপাশি হওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। যার জেরে পুজোর কেনাকাটাও মাটি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই কয়েকদিন উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। তুলনামূলক কম বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: পৃথক রাজ্যের দাবিতে ১২ ঘন্টার ‘রেল রোকো’ আন্দোলন কেপিপি’র; চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন: মার্চ থেকে মে, দিল্লি-লখনউয়ের তুলনায় টানা দ্বিতীয় বছর দূষণ কমল কলকাতায়




