Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 June 2026

পাখির চোখ পঞ্চায়েত; চলতি মাসে সুন্দরবন যাচ্ছেন মমতা 

পাখির চোখ পঞ্চায়েত; চলতি মাসে সুন্দরবন যাচ্ছেন মমতা 

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। জোর কদমে প্রস্তুতি শুরু করেছে সব দল। এই আবহে চলতি মাসেই ফের একবার জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ২৯ নভেম্বর সুন্দর ও বসিরহাট যাবেন তৃণমূল নেত্রী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন তিনি। 

নবান্ন সূত্রে খবর, বসিরহাট এবং সুন্দরবনকে দুটি নতুন জেলা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেশ কিছু প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের কালিতলা পঞ্চায়েতের অন্তর্গত সামসেরনগর সংলগ্ন মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। 

তৃণমূল নেত্রীর জনসভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। জোর কদমে চলছে মঞ্চ বাঁধার কাজ। সভা শেষে টাকি পিএইচই বাংলোতে মুখ্যমন্ত্রীর রাত্রি রাত্রি বাসের কথা রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা এসে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন। পঞ্চায়েতের আগে সুন্দরবনের জনসভা থেকে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। 

আরও পড়ুন: বাংলায় মৃতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য; বালেশ্বর গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal