Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
21 June 2026

GST-এর পর সব টাকা কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে, আমাদের সমর্থন জানানোই ভুল হয়েছে; সিঙ্গুরে বললেন মমতা 

GST-এর পর সব টাকা কেন্দ্র তুলে নিয়ে যাচ্ছে, আমাদের সমর্থন জানানোই ভুল হয়েছে; সিঙ্গুরে বললেন মমতা 

মঙ্গলবার সিঙ্গুরে গিয়ে রাজ্যের পথশ্রী-রাস্তাশ্রীর প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তীব্র কটাক্ষ করলেন। তৃণমূল নেত্রীর অভিযোগ, জিএসটি চালু হওয়ার পর থেকে কেন্দ্র রাজ্যের থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। তারপরেই বলেন, জিএসটিকে সমর্থন করাই আমাদের সবথেকে বড় ভুল ছিল। 

রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের আওতায় ১২ হাজার কিমি রাস্তার নির্মাণ এবং পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করবে রাজ্য। মুখ্যমন্ত্রীর দাবি, এই পুরো প্রকল্পের জন্য রাজ্যের খরচ হবে প্রায় পৌনে ৪ হাজার কোটি টাকা। এরপরেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুরো টাকাটা রাজ্য দিচ্ছে। দিল্লি এক টাকাও দিচ্ছে না। তাঁর কথায়, জিএসটি করার পর দিল্লি সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে ওটাকে সমর্থন করা। 

 

আরও পড়ুন: ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal