Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
19 June 2026

চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী; দেশ ও রাজ্যবাসীকে জানালেন নববর্ষের ‘শুভনন্দন’ 

চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী; দেশ ও রাজ্যবাসীকে জানালেন নববর্ষের ‘শুভনন্দন’ 

চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় পরিবারের সঙ্গে কালীঘাটের মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুজো দিয়ে বেরিয়ে এদিন সংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ লতা ব্যানার্জি এবং আরেক ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী ব্যানার্জিকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় কালীঘাট মন্দিরে যান। পুজো দিয়ে বেরিয়ে এসে রাজ্যবাসীকে নববর্ষের ‘শুভনন্দন’ জানান তিনি। সেই সঙ্গে বলেন, রাজ্য এবং দেশবাসীর মঙ্গলের জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, প্রতি বছরই এই দিনটিতে মন্দিরে এসে পুজো দেন মুখ্যমন্ত্রী। যখন তিনি রাজ্যের বিরোধী নেত্রী ছিলেন তখনও চৈত্র সংক্রান্তির দিন কালীঘাট মন্দিরে এসে পুজো দিতেন। এদিন নতুন শাড়ি ও অন্যান্য সামগ্রী দিয়ে পুজো দেন। প্রতিবছরের মতো আরতিও করেন মন্দিরে।

আরও পড়ুন: ‘হারাতঙ্কে’ ভুগছেন মোদী, নদিয়ার সভা থেকে আক্রমণ মমতার, কংগ্রেস-সিপিএমের কাছে ফের ভোট ভাগ না করার আবেদন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal