Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
22 June 2026

নিম্নচাপের জের, বৃহস্পতিতেও কলকাতা সহ চার জেলায় টানা বৃষ্টি; আর যা জানাল হাওয়া অফিস 

নিম্নচাপের জের, বৃহস্পতিতেও কলকাতা সহ চার জেলায় টানা বৃষ্টি; আর যা জানাল হাওয়া অফিস 

বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের চার জেলায় টানা বৃষ্টি হবে। বুধবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। লাগাতার বৃষ্টির জেরে বহু নীচু এলাকায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। সপ্তাহের শুরুতে কাজে বেরিয়ে ভোগান্তির মুখে পড়েছে নিত্যযাত্রীরা। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এবং ওই সংলগ্ন বিহার,ঝাড়খণ্ড উপরের একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরে বৃস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার জেলায়। কলকাতা ছাড়াও বৃষ্টিতে ভিজবে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। দুই ২৪ পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের জেলায় জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু’দিন। 

লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে। যার জেরে আবহাওয়া এখন অনেকটাই স্বস্তিদায়ক। তবে, আদ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির পরিমাণ কমলে ফের তাপমাত্রা বাড়ার সম্ভবনা রয়েছে বলে জানানো হয়েছে। তবে সব মিলিয়ে বর্ষা দেরিতে ঢুকলেও লাগাতার বৃষ্টির কারণে বেশ কিছুটা স্বস্তিতে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। 

আরও পড়ুন: ত্রিপুরাকে দেখে বাংলা বুঝুক বিজেপির বিপদ, ফের বললেন মানিক সরকার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal