Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

শনি-রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন; জানুন বিস্তারিত 

শনি-রবিবার শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন; জানুন বিস্তারিত 

জয়নগর মজিলপুর স্টেশনে একটি অব্যবহৃত রেল ওভারব্রিজ ভাঙার কাজ চলবে। যার ফলে শিয়ালদহ শাখায় বালিগঞ্জ-নামখানা সেকশনে প্রায় ১১ ঘন্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। যে কারণে শনি ও রবিবার শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। 

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার ৩৪৭৫২ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকছে। এছাড়া রবিবার বাতিল থাকছে, ৩৪৭১৬, ৩৪৭২০ ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৭১৩, ৩৪৭১৫, ৩৪৭১৫, ৩৪৭১৭, ৩৪৭২১, ৩৪৭২৫ আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল, ৩৪৮৮২ ডাউন সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল, ৩৪৮৮২ আপ ডায়মন্ড হারবার-সোনারপুর লোকাল, ৩৪৮৯১ আপ ডায়মন্ড হারবার-বারুইপুর লোকাল, ৩৪৩৩২ ডাউন বারুইপুর-লক্ষ্মীকান্তপুর লোকাল এবং ৩৪৮৯২ ডাউন বারুইপুর-ডায়মন্ড হারবার লোকাল।

এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। রবিবার ছুটি থাকায়, ট্রেন বাতিল হওয়ায় হয়রানির সম্ভবনাও কম থাকবে। 

আরও পড়ুন: ভোট পরবর্তী রাজ্য সফরে এসেই বিস্ফোরক নাড্ডা, মনে করালেন দেশ ভাগের সময়ের কথা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal