Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

এখনও দমদম থেকে দক্ষিণেশ্বর বন্ধ মেট্রো পরিষেবা; চরমে যাত্রী দুর্ভোগ 

এখনও দমদম থেকে দক্ষিণেশ্বর বন্ধ মেট্রো পরিষেবা; চরমে যাত্রী দুর্ভোগ 

সাড়ে তিন ঘন্টা কাটতে যায়। এখনও দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা বন্ধ। কাজের দিনে হঠাৎ এভাবে মেট্রো বন্ধ হওয়ায় চূড়ান্ত দূর্ভোগের মুখে পড়েছে নিত্য যাত্রীরা। মেট্রোর তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিকের চেষ্টা করা হচ্ছে। তবে কতক্ষন লাগবে তা জানা যায়নি। এখন দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে। 

বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া এবং বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। যার জেরে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে পরিষেবা শুরু করা যায়নি। যার জেরে বিপাকে পড়েছে বহু অফিস যাত্রী। 

জানা গিয়েছে, দুপুর দুটো নাগাদ লাইনের সমস্যা শুরু হয়। তারপর ২টো ১৮ নাগাদ পাওয়ার ব্লক করে সমস্যা চিহ্নিত করার কাজ শুরু হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, মেট্রোর ইঞ্জিনিয়াররা কাজ করছেন যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা চলছে। 

আরও পড়ুন: ঘরের ভিতর জমা জল, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal