Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১৬ জুলাই মিছিল

ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১৬ জুলাই মিছিল

ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠছে বারবার। ইতিমধ্যেই তা নিয়ে সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবার এই ঘটনার প্রতিবাদে আগামী ১৬ জুলাই পথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১ টায় কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। এই মিছিলে হাওড়া, ভাঙড়, দমদম ও সল্টলেকের তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা শামিল হবেন বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একই সঙ্গে দুপুর দুটো থেকে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি হবে বলেও জানিয়েছেন তিনি।
ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে চন্দ্রিমা বলেন, এ কোন দেশ! বিজেপি শাসিত যে কোনও রাজ্যে গেলেই, সে বাঙালি হলে নাকি দেশবাসী নয়! বাংলার মানুষকে অপমান করা হচ্ছে। আর এই কাজে মদত দিচ্ছে কেন্দ্র সরকার। মানুষ আতঙ্কিত। বাঙালি হলেই বিদ্যুৎ, জলের লাইন কেটে দিচ্ছে। সেই সঙ্গে এনআরসি আতঙ্ক। ১৬ জুলাই মিছিলের কথা ঘোষণা করেন চন্দ্রিমা। দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা।

আরও পড়ুন: দিলীপের বারমুডা মন্তব্যের নিন্দা মহুয়া মৈত্র-দীপ্সিতা ধরের, বললেন বিকৃত মানসিকতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal