তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে বিতর্ক
২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।
এর আগে রাজ্যপাল নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি শান্তা দত্ত দে’কে পরীক্ষার দিন বদলের প্রস্তাব দিয়ে একটি চিঠি দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। এর পরেই সিন্ডিকেট বৈঠক ডাকা হয়েছিল। সেখানেই ২৮ অগস্ট দিনটিকেই পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়েছে।
আগামী ২৮ অগস্ট বিশ্ববিদ্যালয়ের বিএ, বিকম এবং এলএলবি–র ফোর্থ সেমেস্টারের পরীক্ষা রাখা হয়েছে। ১৫টি বিষয়ে পরীক্ষা দেবেন প্রায় ৩০ থেকে ৪০ হাজার ছাত্রছাত্রী। ওই দিনেই তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস।বিশ্ববিদ্যালয়কে পাঠানো চিঠিতে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছিল, ওই দিনে পরীক্ষার তারিখ ঠিক হওয়ায় নিজেদের অসুবিধার কথা জানিয়ে বেশ কিছু পড়ুয়া তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরীক্ষা রিশিডিউল করার জন্য আবেদনও করা হয়েছিল।
Comments are closed.