Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

ফেব্রুয়ারির শুরুতেই বিদায় নিতে চলেছে শীত

ফেব্রুয়ারির শুরুতেই বিদায় নিতে চলেছে শীত

ফেব্রুয়ারির শুরুতেই বিদায় নিতে চলেছে শীত। আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবারও ১ ডিগ্রির বেশি বৃদ্ধি পেল সর্বনিম্ন তাপমাত্রা। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা মরশুমের স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আরও পড়ুন: জলপাইগুড়ির গোল্ডেন ভ্যালি হোটেলের বেআইনি ডান্স বারে পুলিশি অভিযান, গ্রেফতার মহিলা সহ ৬০

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও ধীরে ধীরে কুয়াশার দাপট কমবে।

উপকূল এবং গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal