Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

প্রয়াত মুকুল রায়, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, শ্রদ্ধা অভিষেকের

প্রয়াত মুকুল রায়, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের, শ্রদ্ধা অভিষেকের

প্রয়াত হলেন মুকুল রায়। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।
কলকাতায় ইস্টার্ন বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে দীর্ঘ দিন ভর্তি ছিলেন। সেখানেই রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার সময় তিনি ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমুল নেত্রী মমতা ব্যানার্জির অন্যতম আস্থাভাজন ছিলেন মুকুল রায়। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ ২ সরকারের আমলে তিনি ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী। পরবর্তীকালে কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্বও সামলেছেন।
২০১৮ সালে তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন বিজেপিতে। ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন মুকুল। ২০২১ সালেই ফের তৃণমূলে ফেরেন তিনি।

আরও পড়ুন: দেশজুড়ে উর্দ্ধমুখী মাঙ্কিপক্সের গ্রাফ, মোট আক্রান্ত ৯, নয়া নির্দেশিকা জারি বাংলার

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal