Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

রবিবার সম্পূর্ণ বন্ধ থাকার পর সোমবারও হাওড়া-বর্ধমান শাখার ১১ জোড়া ট্রেন বাতিল

রবিবার সম্পূর্ণ বন্ধ থাকার পর সোমবারও হাওড়া-বর্ধমান শাখার ১১ জোড়া ট্রেন বাতিল

বর্ধমান স্টেশনের কাছে রোড ওভারব্রিজ ভেঙে ফেলার কাজ চলার জন্য রবিবার হাওড়া-বর্ধমান লাইনের ট্রেন চলাচল বন্ধ ছিল। কর্ড ও মেন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে সম্পূর্ণ বন্ধ ছিল ট্রেন চলাচল। এরপর সোমবারও হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে ৬ জোড়া ও মেন লাইনে ৫ জোড়া ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।

জানা গিয়েছে, মঙ্গলবার ও বুধবারও হাওড়া-বর্ধমান শাখায় কর্ড লাইনে ১০ জোড়া মেন লাইনে ১০ জোড়া ট্রেন বাতিল থাকবে। ব্যান্ডেল-বর্ধমান লাইনেও ১ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এরপর ৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হাওড়া-বর্ধমান কর্ড ও মেন লাইনে সব ট্রেন চলাচল বন্ধ থাকবে ১৮ ঘণ্টা। ওইদিন ৮৯ টি আপ ও ডাউন মিলিয়ে ১১৮ টি মেল ও এক্সপ্রেস ট্রেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।

ট্রেন বাতিল থাকার জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। তবে যাত্রীদের সুবিধার জন্য বর্ধমান-কাটোয়া ও হাওড়া-বর্ধমান মেন শাখায় শক্তিগড়, হাওড়া-বর্ধমান কর্ড শাখায় মশাগ্রাম এবং বর্ধমান-আসানসোল শাখায় গলসি পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ২৭ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন: সিঙ্গুরে সিপিএম প্রার্থী সৃজন, মীনাক্ষি, সায়নদীপের মধ্যে কেউ! লক্ষ্য শিল্পায়ন, ফের কারখানার স্লোগান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal