Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
1 July 2026

শুভেন্দুর খাস তালুকে যাচ্ছেন অভিষেক, শ্রমিক সংগঠনের সভায় প্রধান বক্তা তৃণমূল সাংসদ 

শুভেন্দুর খাস তালুকে যাচ্ছেন অভিষেক, শ্রমিক সংগঠনের সভায় প্রধান বক্তা তৃণমূল সাংসদ 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক হলদিয়ায় যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার দুপুর দেড়টা থেকে সভা শুরুর কথা। তৃণমূলের শ্রমিক সংগঠনের এই সভায় প্রধান বক্তা অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। হলদিয়ায় এই প্রথম সভা করছেন অভিষেক। ফলে সভা থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 

আরও পড়ুন: ৯ ঘন্টার জেরার জেরে উনি আবোল তাবোল কথা বলছেন, অভিষেককে পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের  

হলদিয়ার রানিচক সংহতি ময়দানে শ্রমিক সংগঠনের সভা রয়েছে। শুক্রবার স্থানীয় এক সভাঘরে শ্রমিক সংগঠনের সদ্যসদের সঙ্গে INTTUC-এর শীর্ষ নেতৃত্ব কথা বলেন। সরাসরি শ্রমিকদের অভিযোগ, অনুরোধ শোনেন তাঁরা। মনে করা হচ্ছে, এদিনের সভা থেকে মূলত শ্রমিকদের সেই সমস্ত দাবি দাওয়া নিয়ে কোনও আশ্বাস দিতে চলেছেন অভিষেক ব্যানার্জি। পাশাপাশি সেপ্টেম্বর মাসে হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। সেই সঙ্গে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনও রয়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর খাস তালুকে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।      

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal