Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

লড়াইটা করোনার বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে নয়! মোদী সরকারকে ট্যুইট-আক্রমণ রাহুলের

লড়াইটা করোনার বিরুদ্ধে কংগ্রেসের বিরুদ্ধে নয়! মোদী সরকারকে ট্যুইট-আক্রমণ রাহুলের

‘লড়াইটা হওয়া উচিত করোনার বিরুদ্ধে। কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়!’

মঙ্গলবার মোদী সরকারকে ট্যুইট-খোঁচা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দেশে করোনার পরিস্থিতি উদ্বেগজনক। গত ৪-৫ দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ লাখ ছাড়াচ্ছে। বর্তমানে দেশ জরুরি অবস্থার মুখে। এই পরিস্থিতিতে মোদী সরকারের দিকে আঙুল তুললেন রাহুল গান্ধী। ট্যুইট করে লিখলেন, মোদি সরকারের বোঝা উচিত যে লড়াইটা করোনার বিরুদ্ধে, কংগ্রেস বা অন্য কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়।

এর আগে, সোমবারও একটি ট্যুইট করেছিলেন কংগ্রেস নেতা। ট্যুইটে লিখেছিলেন, চাকরি এবং উন্নয়নের তথ্যর মতোই, কেন্দ্রীয় সরকার করোনার প্রকৃত তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিচ্ছে না। অতিমারি নিয়ন্ত্রণে আনতে না পারলেও অতিমারির তথ্য নিয়ন্ত্রণ করতে পারে।

আরও পড়ুন: কেন কংগ্রেসের নির্বাচনী সাহায্যর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন প্রশান্ত কিশোর?

বর্তমান পরিস্থিতি নিয়ে একবার নয়, বারবার স্যোশাল মিডিয়ায় সওয়াল করেছেন রাহুল গান্ধী। যদিও রাহুল গান্ধীর ট্যুইট-কটাক্ষে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics