Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 June 2026

কমিশনে যত বেশি দফায় সম্ভব ভোটের দাবি জানিয়ে এলেন দিলীপ-লকেটরা

কমিশনে যত বেশি দফায় সম্ভব ভোটের দাবি জানিয়ে এলেন দিলীপ-লকেটরা

দিল্লির নির্বাচন কমিশনে গেল বিজেপির প্রতিনিধি দল। ৩ দফা দাবি জানিয়ে এসেছেন দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, অর্জুন সিংহরা। 

সূত্রের খবর, বিজেপি নেতারা কমিশনের কাছে জানিয়েছেন, সব বুথে যেন কেন্দ্রীয় বাহিনী থাকে। আদর্শ আচরণবিধি লাগু হলেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। এবং বাংলায় যত বেশি সম্ভব দফায় ভোট হোক। 

কমিশন থেকে বেরিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, দাগি অফিসারদের সরিয়ে দেওয়ার সুপারিশ করেছি। জানিয়েছি কীভাবে কারচুপি করে ভোট নিয়ন্ত্রণ করা হয় বাংলায়। তাঁর দাবি, কমিশনাররা মন দিয়ে সমস্ত অভিযোগ শুনেছেন। 

আরও পড়ুন: গণতান্ত্রিক মহিলা সমিতি মহিলা কংগ্রেসের সঙ্গে যৌথ আন্দোলন চায়, মহিলাদের বিপদে পাশে দাঁড়াতে গড়া হচ্ছে কুইক রেসপন্স টিম

শুধু বাংলার নেতারাই নন, এদিন বিজেপির প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় নেতা ভুপেন্দ্র যাদব এবং ওম পাঠক। 

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি অবশ্য বিজেপির কাছে নতুন কোনও ব্যাপার না। ভোটের ৩ মাস আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়ার দাবি করেছিলেন অগ্নিমিত্রা পালেরা। 

এদিকে বিজেপির কমিশন দরবারকে কটাক্ষ করছে তৃণমূল। ব্রাত্য বসুর দাবি, বাংলায় ১০ দফায় ভোট করতে হলে উত্তরপ্রদেশ বা ত্রিপুরায় তো ৩০ দফায় বুথ ভিত্তিক নির্বাচন করতে হবে কমিশনকে!  

আরও পড়ুন: রাজ্যের উন্নয়ন ঢাকতে চলছে ভুয়ো খবরের কারবার, অমিত মালব্যকে আক্রমণ তৃণমূলের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal