Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

ব্রিগেডে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

অন্তত কিছুক্ষণের জন্য বুদ্ধদেববাবু যান, চাইছিলেন সিপিএম নেতৃত্ব

ব্রিগেডে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য

শেষ পর্যন্ত ব্রিগেডে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দুপুর ১ টা নাগাদ তিনি পাম অ্যাভেনিউয়ের বাড়ি থেকে বেরোন ব্রিগেডের উদ্দেশে। শনিবার বিমান বসু সাংবাদিকদের বলেছিলেন, শরীর ভালো থাকলে বুদ্ধ ব্রিগেডে যাবেন। রবিবার সকাল পর্যন্ত তাঁর ব্রিগেডে যাওয়া নিয়ে অনিশ্চিত ছিল। কিন্তু সিপিএম নেতৃত্ব চাইছিলেন, কিছুক্ষণের জন্য অন্তত বুদ্ধদেববাবু ব্রিগেডে যান। সেই অনুযায়ী এদিন সকালে ব্রিগেডে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ বাদে বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেডে পৌঁছোন।

আরও পড়ুন: বাঁধ বাঁচাতে জীবন বাজি গ্রামবাসীদের, ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal