দুর্গা পুজোয় রাজ্য সরকারের অনুদান নিয়ে ২০২৪ সাল পর্যন্ত কতগুলি ক্লাব খরচের হিসাব পেশ করেছে এবং কোন ক্লাব তা দেয়নি, তার বিস্তারিত তথ্য হলফনামা আকারে জমা দিতে হবে রাজ্যকে। সোমবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
এই হলফনামা দেওয়ার জন্য রাজ্যকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে আদালত।
কলকাতা হাইকোর্টের বক্তব্য, যে সব ক্লাব সরকারি অনুদান নিয়েও হিসেব দিচ্ছে না, তাদের নিয়ে ভাবনা-চিন্তা করা দরকার। প্রয়োজনে তাদের অনুদান বন্ধ করা হোক। আদালতের পর্যবেক্ষণ, আগের সব নির্দেশে ক্লাবগুলিকে হিসাব দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানান, অনুদান দেওয়া নিয়ে আদালত আপত্তি করেনি। তাই পুজোর পরে এই মামলার শুনানি হোক। তার আগে হলফনামা জমা দেবে রাজ্য সরকার।
পুজোয় সরকারি অনুদানের হিসেব কোন কোন ক্লাব দিয়েছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



