সারদা ও রোজভ্যালি চিট ফান্ড তদন্তে শিল্পী শুভাপ্রসন্ন ও বহিস্কৃত সিপিএম নেতা লক্ষণ শেঠকে টানা জিজ্ঞাসাবাদ করল সিবিআই ও ইডি। শুক্রবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হন শুভাপ্রসন্ন। তাঁকে প্রায় ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা।
সূত্রের খবর, দেবকৃপা নামে একটি কোম্পানির তত্ত্বাবধানে একটি টিভি চ্যানেল চালাতেন শুভাপ্রসন্ন। সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে, ৩ কোটি টাকায় ওই চ্যানেল কিনেছিলেন শুভাপ্রসন্ন। কিন্তু লোকসানে চলা সেই চ্যানেলই প্রায় ৬ কোটি টাকায় সুদীপ্ত সেনকে বিক্রি করেন শুভাপ্রসন্ন। কী কারণে লোকসানে চলা একটি চ্যানেল দ্বিগুণ টাকায় কিনতে রাজি হয়েছিলেন সুদীপ্ত সেন, ওই লেনদেনে আরও কোনও ব্যক্তি বা গোষ্ঠী জড়িত ছিলেন কিনা শুভাপ্রসন্নর কাছ থেকে সেই তথ্য জানতে চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি, সুদীপ্ত সেনকে তাঁর ছবি বিক্রির বিষয়েও সিবিআই শুভাপ্রসন্নকে জিজ্ঞাসাবাদ করেছে। পরবর্তীতে শিল্পী শুভাপ্রসন্নকে ফের তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।
লোকসভা ভোটের আগে থেকেই সারদা, রোজভ্যালি সহ একাধিক চিট ফান্ড কাণ্ডে নতুন করে সক্রিয় হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করে শিল্পী শুভাপ্রসন্ন ও ব্যবসায়ী শিবাজী পাঁজাকে।
অন্যদিকে, শুক্রবারই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) অফিসে হাজির হন লক্ষণ শেঠ। রোজভ্যালি কাণ্ডে একটি জমি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে তাঁকে প্রায় ৬ ঘন্টা জেরা করা হয় বলে খবর।
সিবিআই জেরার মুখে শুভাপ্রসন্ন, রোজভ্যালি কাণ্ডে ইডির ম্যারাথন জেরা লক্ষণ শেঠকে
ফের শুভাপ্রসন্নকে তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



