Take a fresh look at your lifestyle.

দার্জিলিংয়ে সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে, মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ

বৃহস্পতিবার দার্জিলিং জেলার সবলা ও ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করলেন রাজ্যের উপভোক্তা, স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী সাধন পান্ডে। পাহাড়ের স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা এই মেলায় অংশ নেন। পাশাপাশি, মেলায় ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সাধন পান্ডে বলেন, রাজ্যের এই দফতরের পক্ষ থেকে মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নামমাত্র সুদে ঋণ দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারেন। সেই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিকদেরও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

 

Comments are closed.