জোড়াবাগান থানার বৃন্দাবন বসাক স্ট্রিট থেকে ভারত-বাংলাদেশ ক্রিকেট টেস্টের বেটিংয়ে অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে মুকেশ মালি, সঞ্জয় সিংহ ও কুন্দন সিংহ নামে ওই তিনজনকে পুলিশ পাকড়াও করে। তাদের জেরা করে নিউ মার্কেট এলাকা থেকে সারজিল হোসেন নামে আর এক যুবককেও পুলিশ ওই রাতেই গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার, একটি নোটবুক ও নগদ ২ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার বিকেলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ইডেন গার্ডেন এলাকায় হানা দিয়ে ক্রিকেট খেলার টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগে ন’জনকে পাকড়াও করে। তাদের কাছ থেকে ৩৪ টি টিকিট পাওয়া গিয়েছে।
ক্রিকেট বেটিংয়ে গ্রেফতার চার, উদ্ধার ২ লক্ষ টাকা, কম্পিউটার, মোবাইল ফোন
টিকিট কালোবাজারিতে পাকড়াও আরও নয়

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal



