‘ভারতের প্রথম প্রধানমন্ত্রী’ কে, গুগলে সার্চ করলে যে তথ্য পাওয়া যাচ্ছে, তা নিয়ে বৃহষ্পতিবার তোলপাড় হল গোটা দেশ। বৃহষ্পতিবার সকালে দেখা যায়, গুগলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী সার্চ করলে নাম আসছে জওহরলাল নেহরুর, কিন্তু ছবি আসছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই নিয়ে চর্চা শুরু হয়ে যায় গোটা দেশে। যদিও কিছুক্ষণ বাদেই গুগলের পক্ষ থেকে ভুল সংশোধন করে নেওয়া হয়েছে। কংগ্রেসের সোস্যাল মিডিয়ার দায়িত্বে থাকা দিব্যা স্পন্দনা বিষয়টি নিয়ে ট্যুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন।
গুগল সার্চ ইঞ্জিনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহেরু, সঙ্গে মোদির ছবি
গুগলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী সার্চ করলে নেহেরুর নামের পাশাপাশি ছবি আসছে নরেন্দ্র মোদির। ট্যুইটারে ক্ষোভ প্রকাশ কংগ্রেসের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Nation




Leave a Reply