Take a fresh look at your lifestyle.

বুধবার থেকে টানা চারদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

81

বুধবার থেকে টানা চারদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। মঙ্গলবার দুপুরে এমন জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আগামিকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। পাশাপাশি ওই ছ’জেলায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৪.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর–পশ্চিম দিক থেকে বয়ে আসা গরম এবং শুকনো বাতাসের জন্য উত্তরপ্রদেশ থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিতে চলেছে।

Comments are closed.