Take a fresh look at your lifestyle.

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় নিয়োগ; কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত 

81

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ায় কাজের সুযোগ। চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংস্থার তরফে এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

ক্যাটরিং ম্যানেজার পদে নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিক পদে নিয়োগ করা হবে। তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিমাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়েস ৪৫ বছরের মধ্যে হতে হবে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। সেই সঙ্গে উল্লেখিত পদের জন্য ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। 

আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার ওয়েবসাইট গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে ওই পদের জন্য। ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। 

Comments are closed.