Take a fresh look at your lifestyle.

জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী, থাকছে সিসি ক্যামেরা

102

রাত পোহালেই রাজ্যে ভবানীপুর উপ নির্বাচনের পাশাপাশি জঙ্গিপুর ও সামশেরগঞ্জে নির্বাচন। মুর্শিদাবাদের এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে করাতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী রাখছে নির্বাচন। এই দুই জায়গায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।

জানা গেছে, দুই কেন্দ্রে ৫০ শতাংশ বেশি বুথে সিসি ক্যামেরা থাকবে। সামশেরগঞ্জে কেন্দ্রে ৩২৯ টি পোলিং স্টেশনের মধ্যে ২ লক্ষ ৩৭ হাজার ৭৫০ জন ভোটার আছে। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্রে ৩৬৩ টি পোলিং স্টেশনের মধ্যে ২ লক্ষ ৫৫ হাজার ৯৯৮ জন ভোটার আছে।

সীমান্তবর্তী এলাকায় এই দুই কেন্দ্র থাকায় বিশেষভাবে নজরদারি বাড়ানো হয়েছে। করোনাবিধি থাকায় ভোটের দিন প্রার্থীরা সর্বাধিক দুটি গাড়ি নিয়ে ঘুরতে পারবেন।

Comments are closed.