Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

বাংলায় দুর্যোগের আশঙ্কা, জারি থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত

বাংলায় দুর্যোগের আশঙ্কা, জারি থাকবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত

বর্ষা আসার আগেই বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বঙ্গে ভারী বৃষ্টিপাত জারি থাকবে ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পশ্চিমমেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সোমবার বিকেলে প্রবল ঝড়বৃষ্টিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ জন। মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিকেলে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ সহ ভরা কোটাল দুর্যোগের আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। ইতিমধ্যেই যশের জেরে সমুদ্রের কাছাকাছি বাঁধ ভেঙে যাওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal

নিজস্ব প্রতিনিধি

দ্য বেঙ্গল স্টোরি সংবাদ বিভাগের নিজস্ব প্রতিনিধি দল। আমরা সর্বদা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবর আপনাদের কাছে পৌঁছে দিতে দায়বদ্ধ।