Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
30 June 2026

ক্রিকেট জগতে ত্রিকোণ প্রেম! কেন স্বামীকে ছেড়ে মুরলী বিজয়কে বিয়ে করেন কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিকের স্ত্রী

নিকিতার সঙ্গে বিচ্ছেদের পর স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকলকে বিয়ে করেন কার্তিক

ক্রিকেট জগতে ত্রিকোণ প্রেম! কেন স্বামীকে ছেড়ে মুরলী বিজয়কে বিয়ে করেন কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিকের স্ত্রী

বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেটের যোগাযোগ ও সম্পর্ক তৈরি বেশ পুরনো। ক্রিকেটারদের নিয়ে বায়োপিক তৈরি হয়েছে বহু। কিন্তু এই দুই ক্রিকেটার ও এক মহিলার ত্রিকোণ প্রেমের সম্পর্কের কাছে হার মানবে হিন্দি সিনেমাও!

একজন আইপিএল ২০২০’ র কেকেআর দলের অধিনায়ক দীনেশ কার্তিক ও অন্যজন চেন্নাই সুপার কিংসের ওপেনার মুরলী বিজয়।

সতীর্থর সঙ্গে স্ত্রীর সম্পর্কের জেরে ভেঙে গিয়েছিল ক্রিকেটার দীনেশ কার্তিকের সংসার। স্বামীকে যখন ডিভোর্স দিয়ে যখন মুরলী বিজয়ের সঙ্গে সংসার পাতেন কার্তিকের স্ত্রী, তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন: ‘২২ বছরে পা দিলেন ‘মিঠাই’! মিঠাই পরিবারের তরফ থেকেও সৌমিতৃষার জন্মদিন পালিত হল ধুমধাম করে, উপস্থিত স্বয়ং ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ও, লাল বেলুনে সাজল ছাদ

যদিও ত্রিকোণ সম্পর্কের এই জটিলতা নিয়ে বিশেষ মুচমুচে সংবাদ হয়নি কখনও। কার্তিক, নিকিতা ও বিজয় তিনজনেই এই সম্পর্কের টানাপড়েন সচেতনভাবে গোপন রেখেছেন, সর্বসমক্ষে কেউ কারও বিরুদ্ধে ক্ষোভ উগরে দেননি। কিন্তু কেমন ছিল এই গল্প?

ক্রিকেটার দীনেশ কার্তিক এবং নিকিতা বানজারা পারিবারিক বন্ধু। সেই বন্ধুত্ব থেকে প্রেম এবং সেখান থেকে বিয়ে। ২০০৭ সালে মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের তৎকালীন উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক সাত পাকে বাঁধা পড়েন। কিছুদিন দারুণ কাটে দম্পতির, তারপরেই আচমকা সম্পর্কে ফাটল দেখা যায়। সেটাও আবার দীনেশের এক সতীর্থর জন্য। তিনি মুরলী বিজয়।

ক্রিকেট থেকে বরাবরই দূরে থাকা নিকিতার শৈশব কেটেছে কুয়েতে। কিন্তু বিয়ের পরে স্বামীর সূত্রে তিনি পরিচিত হন ভারতীয় ক্রিকেট-বৃত্তে। কয়েক বছরের মধ্যে তাঁর পরিচয় হয় মুরলী বিজয়ের সঙ্গে। কিন্তু সেটা যে নিছক ‘পরিচয়’ নয়, সেটা দীনেশ জানতে পারেন অনেক পরে। জাতীয় দল ছাড়া ঘরোয়া ক্রিকেটেও দীনেশ ও মুরলী দু’জনে ছিলেন সতীর্থ। দুই ক্রিকেটারই তামিলনাড়ুর। তাছাড়া আইপিএলও তাঁদের চেনা ময়দান।

আরও পড়ুন: ‘আপনি মায়ের নামে কলঙ্ক!’ দুধের শিশু ঈশানকে বাড়িতে রেখে যশের প্রেমে মত্ত নুসরতকে কটাক্ষ নেটিজেনদের, যশের সঙ্গে কাশ্মীর ঘুরতে গিয়ে ট্রোলড নুসরত

এই আইপিএলের ময়দানেই আলাপ হয় মুরলী-নিকিতার। যা পরে গড়ায় প্রেমে এবং সেখান থেকে দীনেশের সঙ্গে ডিভোর্স ও মুরলী-নিকিতার বিয়ে পর্ব।

শোনা যায়, সতীর্থের সঙ্গে স্ত্রীর এই সম্পর্কের কথা বহুদিন জানতেন না দীনেশ। একটি রনজি ম্যাচের আগে তিনি জানতে পারেন তা। তবে পারস্পরিক দোষারপে না গিয়ে মিউচুয়াল ডিভোর্সের সিদ্ধান্ত নেন দীনেশ ও নিকিতা। ২০১২ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। সে সময় নিকিতা অন্তঃসত্ত্বা ছিলেন এবং বিয়ে করেন মুরলী বিজয়কে। ২০১২ সালে জন্ম হয় নিকিতার প্রথম সন্তানের। ছেলের নাম রাখেন নীরব। এর পর আরও দুই সন্তানের মা হন তিনি। এখন তিন সন্তানকে নিয়ে মুরলী-নিকিতার সংসার। ক্রিকেটারের স্ত্রীর পরিচয় ছাড়াও নিকিতা মুম্বইয়ের একটি থ্রি ডি কাস্টিং সংস্থায় কর্মরতা।

এদিকে বিচ্ছেদের পর প্রায় এক বছর একা ছিলেন কার্তিক। তবে ২০১৩ সালে তিনিও বিয়ে করে ফেলেন স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকলকে। হিন্দু এবং খ্রিস্টান, দুই ধর্মমতেই বিয়ে হয় তাঁদের।  ক্রিকেটার মহলের ত্রিকোণ প্রেমের এই গল্প অবশ্য খুব কম মানুষই জানেন।

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

EntertainmentLifestyle