Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
দিনের ব্যস্ত সময়ে ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ১। ব্রিজের তলায় ৫ টি গাড়ি, মিনিবাস ও বেশ কিছু বাইক চাপা পড়েছে বলে জানা গেছে।
বেশ কিছু মানুষ আটকে আছেন বলে খবর। ব্রিজের উপর দিয়ে যখন যানবাহন চলাচল করছিল সে সময়, ব্রিজের অ্যাপ্রোচ রোড যেটি মাঝেরহাট স্টেশনের দিকে, সেই অংশটিই ভেঙে পড়েছে বলে জনা গেছে।
উদ্ধারকার্যে নেমেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা বাহিনী ও দমকল দফতর। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে এসএসকেএম ও সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বন্ধ রয়েছে শিয়ালদহ বজবজ শাখায় ট্রেন চলাচল।
Comments are closed.