Take a fresh look at your lifestyle.

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের নয়া পদক্ষেপের তীব্র বিরোধিতা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটার তালিকায় ‘সপেশাল ইনটেনসিভ রিভিশন নামে বিশেষ কিছু কাজ করতে চলেছে নির্বাচন কমিশন। তার জন্য যে যে নিয়ম করা হয়েছে তা নিয়েই বিরোধিতা করেন মুখ‍্যমন্ত্রী। বিহারে চলতি বছরের শেষে নির্বাচন থেকেই শুরু হতে চলেছে এই উদ্যোগ। তার পরে দেশের অন্য রাজ্যে এই কাজ হবে।
নির্বাচন কমিশন নিয়ম করেছে, ২০০৩ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল না, তাঁদের জন্মস্থানের প্রমাণের নথি দিতে হবে। ২০০৩ সালের পরে যাঁদের ভোটার তালিকায় নাম ঢুকেছে বা যাঁরা নতুন আবেদন করছেন, তাঁদের একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্মগ্রহণকারী ভোটারদের জন্মতারিখ ও জন্মস্থানের উল্লেখ করে প্রামাণ্য নথি দিতে হবে। আর তার পরে জন্মগ্রহণকারীদের ব্যক্তিগত প্রমাণপত্র দিতে হবে, তার সঙ্গে বাবা-মায়ের নথিপত্রও দিতে হবে। এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১৯৮৭-এর আগে যাঁরা জন্মেছেন তাঁরা কি ভারতের নাগরিক নন? ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেয়েছিল। তাহলে ১৯৮৭ সাল কোথা থেকে এল? বাবা-মায়ের জন্মের নথি কী ভাবে মিলবে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মুখ‍্যমন্ত্রীর বক্তব্য, বাবা-মায়ের বার্থ সার্টিফিকেট দিতে হবে, এটা কী নিয়ম…প্রাতিষ্ঠানিক প্রসব তো আগে তো ছিল না।

Comments are closed.