Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার বনগাঁয় সভা এবং মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

এসআইআর এর প্রতিবাদে মঙ্গলবার বনগাঁয় সভা এবং মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

এর আগে কলকাতায় মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআরের প্রতিবাদে ফের পথে নামতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
আগামী মঙ্গলবার বনগাঁয় যাবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে হেলিকপ্টারে করে বনগাঁ পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টা নাগাদ ত্রিকোণ পার্কে একটি সভা করবেন। সভা শেষে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় ৩ কিমি পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: বাড়ছে না বাস ভাড়া, জানিয়ে দিল রাজ্য, মানতে নারাজ বাস মালিকপক্ষ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal