আগামী কয়েক দিন বাড়বে কুয়াশা, ফের নিম্নচাপের পূর্বাভাস
দু-একদিনের ঠান্ডা আমেজ কেটে ফের তাপমাত্রা কিছুটা বাড়ল রাজ্যে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনে রাজ্যে কুয়াশা বাড়তে পারে। তবে বেলার দিকে বাড়বে দৃশ্যমানতা।
দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হলেও তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কম।
আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিঙের বিভিন্ন। বৃষ্টিপাত হলে সেখানে কমতে পারে তাপমাত্রা। উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই আপাতত।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এর প্রভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষ সপ্তাহে।
Comments are closed.