মেট্রোর লাইন মেরামতির কাজ চলবে। যার জেরে রবিবার নর্থ সাউথ মেট্রো রুটের ট্রেনের সময়সূচি বদল হচ্ছে। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
শুক্রবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে , রবিবার নর্থ সাউথ রুট অর্থাৎ কবি সুভাষ-দক্ষিনেশ্বর লাইনে মেট্রোর রুটের সময় সূচি সামান্য বদল হবে। লাইন মেরাতির কারণে এই বদল বলে মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, রবিবার দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোটি সকাল ৯ টার জায়গা সকাল ১০ টা থেকে ছাড়বে। একই ভাবে কবি সুভাষ থেকেও প্রথম মেট্রোটি সকাল ৯টার বদলে সকাল ১০টা থেকে ছাড়বে।
রবিবার মেট্রোতে সাধারণত যাত্রী সংখ্যা কম থাকে। তবে ছুটির দিনে প্রচুর প্রচুর দর্শনার্থী দক্ষিণেশ্বর যান। যে কারণে ওই রুটে মেট্রোতে যাত্রীদের ভিড় থাকে। মেট্রোর সময় সূচি বদলে যাত্রীর খানটিকটা অসুবিধের মধ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: নথিতে গোলমাল, জয়পুর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন




