Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

না ফেরার দেশে সুব্রত মুখার্জি, কোথায়, কখন কীভাবে শ্রদ্ধা জানানো হবে রাজ্যের মন্ত্রীকে

না ফেরার দেশে সুব্রত মুখার্জি, কোথায়, কখন কীভাবে শ্রদ্ধা জানানো হবে রাজ্যের মন্ত্রীকে

না ফেরার দেশে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। শুক্রবার দিনভর তাঁকে শ্রদ্ধা জানানো হবে নানান জায়গায়।

এসএসকেএমে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর তাঁর নিথর দেহ নিয়ে যাওয়া হয় পিস ওয়ার্ল্ডে। সারা রাত সেখানেই শায়িত ছিল দেহ। শুক্রবার সকালে রীতি মেনে রবীন্দ্রনসদনে নিয়ে যাওয়া হয় রাজ্যের বর্ষীয়ান মন্ত্রীকে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাবেন সকলে। দুপুর ২ টো পর্যন্ত সেখানেই থাকার পর তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। সেখান থেকে নিয়ে যাওয়া হবে মন্ত্রীর বালিগঞ্জের বাড়িতে। সেখান থেকে মরদেহ যাবে মোহনবাগান ক্লাবে ও একডালিয়া এভারগ্রিন ক্লাবে।

এরপর সেখান থেকেই কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে সুব্রত মুখার্জির মরদেহ।

আরও পড়ুন: হুগলির তেলিনিপাড়ার ঘটনা বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হল পাকিস্তানের ছবি! ফেক নিউজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, ঘোষণা পুলিশের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal