Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

দঃ দিনাজপুর জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃণমূলের দিকে, বিজেপি ছেড়ে ফিরলেন আরও এক জেলা পরিষদ সদস্য

৫ ই অগাস্ট গঙ্গারামপুর পুরসভায় আস্থা ভোট

দঃ দিনাজপুর জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃণমূলের দিকে, বিজেপি ছেড়ে ফিরলেন আরও এক জেলা পরিষদ সদস্য

দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে বিজেপিতে যাওয়া ১০ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে আরও ১ জন ফিরলেন তৃণমূলে। বিশ্বনাথ পাহান নামে ওই জেলা পরিষদ সদস্য ফের তৃণমূলে যোগ দেওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকল তৃণমূলের।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের আসন সংখ্যা ১৮। এর মধ্যে প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের সঙ্গে ১০ জন সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল। কিন্তু কিছুদিন আগেই এই দলত্যাগী সদস্যদের মধ্যে ৩ জন ফের তৃণমূলে ফিরে আসায় দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা ৮ থেকে বেড়ে দাঁড়ায় ১১। সোমবার বিশ্বনাথ পাহান নামে আরও এক জেলা পরিষদ সদস্য তৃণমূলে ফিরলেন। ফলে এখন ১৮ আসনের জেলা পরিষদে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। অন্যদিকে, বিপ্লব মিত্রের হাত ধরে ১০ জন জেলা পরিষদের সদস্য বিজেপিতে চলে গিয়ে রাতারাতি তৃণমূলকে ধাক্কা দিয়েছিল। কিন্তু গত কয়েকদিনে এঁদের ৪ জন পুরনো দলে ফিরে আসায়, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে বিজেপির সদস্য সংখ্যা কমে ৬ হল।
অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর ভাই তথা গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে বহিষ্কার করেছিল তৃণমূল। এর ফলে সেখানেও বিভক্ত হয়ে যায় ১৮ সদস্যের গঙ্গারামপুর পুরসভা। প্রশান্ত মিত্রের সমর্থনে রয়েছেন ৮ জন কাউন্সিলার। এদিকে শাসকদলের পক্ষে থাকা ১০ কাউন্সিলার আলাদা করে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। পুরসভার সেই মামলা নিয়ে নতুন নির্দেশ দিয়েছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। নির্দেশ অনুযায়ী মঙ্গলবারের পরিবর্তে আগামী ৫ ই অগাস্ট হবে গঙ্গারামপুর পুরসভার আস্থা ভোট।

আরও পড়ুন: ভোট মিটলে মালদহে আমের মেলা রাজ্য সরকারের উদ্যোগে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal