Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

‘রোজ ধর্ষণের হুমকি পাই সোশ্যাল মিডিয়ায়’! বিস্ফোরক তথ্য সামনে আনলেন ‘মা’ খ্যাত অভিনেত্রী তিথি বসু, চাঞ্চল্যকর অভিযোগ ‘মা’ ধারাবাহিক খ্যাত ঝিলিকের

‘রোজ ধর্ষণের হুমকি পাই সোশ্যাল মিডিয়ায়’! বিস্ফোরক তথ্য সামনে আনলেন ‘মা’ খ্যাত অভিনেত্রী তিথি বসু, চাঞ্চল্যকর অভিযোগ ‘মা’ ধারাবাহিক খ্যাত ঝিলিকের

স্টার জলসার ‘মা’ ধারাবাহিকের মাধ্যমে একসময় দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যেতে সক্ষম হয়েছিলেন শিশু শিল্পী তিথি বসু। এরপর কেটে গিয়েছে অনেকটা সময়। বর্তমানে স্নাতক হয়েছেন অভিনেত্রী। পাশাপাশি টলিউডে ফিরে আসার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সমালোচনার সম্মুখীন হতে হয় তাকে বিভিন্ন রকম ফটো এবং ভিডিও পোস্ট করার জন্য।

এবার সে বিষয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনলেন অভিনেত্রী তিথি বসু। নিয়মিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্ষণের হুমকি পেতে হয় তাকে এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে অভিনেত্রীর জনপ্রিয়তা তুঙ্গে।

পাশাপাশি সক্রিয়ভাবে ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি এবং ভিডিও অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে। তবে কমেন্ট বক্সে মাঝেমধ্যেই নানান রকম আক্রমণের শিকার হতে হয় অভিনেত্রীকে। এদিন তিনি জানিয়েছেন মূলত কলকাতার বাইরের লোকেরাই এ ধরনের আক্রমণ এর পিছনে থাকেন। বরং কলকাতায় তার যে অনুগামীরা রয়েছেন তারা বেশ সমর্থন করেন তাকে, বলে দাবি করতে দেখা গেছে অভিনেত্রীকে।

আরও পড়ুন: পর্দার প্রেমের বাস্তব পরিণতি! বিয়ের সাজে একই ফ্রেমে ধরা পড়লেন রাহুল-রুকমা

গোটা বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। তারা মনে করছেন কোন ফটো বা ভিডিও অপছন্দ হলে তা এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তবে ব্যাক্তিগত আক্রমণ বা ধর্ষণের হুমকি দেওয়া একেবারেই গ্রহণযোগ্য নয় বলেই তারা মনে করছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment