সামি এবং তাঁর দাদার পর এবার তাঁদের পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞসাবাদ করল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। লালবাজার সূত্রের খবর, সোমবার গোয়েন্দা দফতরের দুটি দল উত্তর প্রদেশের আমরোহা এবং মুর্শিদাবাদে গিয়ে সামির মা, বোন এবং শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করে। হাসিন জাহানের অভিযোগের জেরে এর আগে গোয়েন্দারা লালবাজারে ডেকে ভারতীয় দলের পেসার মহম্মদ সামি এবং তাঁর দাদাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।
সূত্রের খবর, কয়েক মাস আগে সামির স্ত্রী হাসিন জাহান স্বামী ছাড়াও তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, ধর্ষণের চেষ্টাসহ একাধিক গুরুতর অভিযোগ আনেন। এমনকী সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ করেন তিনি। যাদবপুর থানায় দায়ের হওয়া এই অভিযোগের তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। হাসিন জাহানের পেশ করা তথ্য ফরেনসিক পরীক্ষার পাশাপাশি সামি এবং তাঁর দাদাকে লালবাজারে ডেকে পাঠানো হয়। এরপর সোমবার জিজ্ঞাসাবাদ করা হল সামির মা, বোন এবং শ্যালিকাকে। কলকাতা পুলিশের এক অফিসার জানান, জিজ্ঞাসাবাদ পর্ব আপাতত শেষ। সবার বক্তব্য মিলিয়ে ফের দরকারে হাসিন জাহানের সঙ্গে কথা বলা হবে।
সামির মা, বোন, শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ
ভারতীয় দলের পেসার মহম্মদ সামির মা, বোন এবং শ্যালিকাকে জেরা কলকাতা পুলিশের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.
Categories
Bengal




Leave a Reply