Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
29 June 2026

মৃত্যুর আগে শেষ ইচ্ছা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন স্বস্তিকা, জানুন সেটি কি

টলি থেকে বলিতে পাড়ি দেওয়ার যাত্রাটা এতোটা সহজ ছিলোনা, কিন্তু নিজের ইচ্ছে আর কর্ম দক্ষতায় তিনি এখন সবার পছন্দের

মৃত্যুর আগে শেষ ইচ্ছা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন স্বস্তিকা, জানুন সেটি কি

টলি থেকে বলিতে পাড়ি দেওয়ার যাত্রাটা এতোটা সহজ ছিলোনা, কিন্তু নিজের ইচ্ছে আর কর্ম দক্ষতায় তিনি এখন সবার পছন্দের নায়িকা। তিনি হলেন আমাদের সবার প্রিয় বোল্ড, সাহসী, সাবলীল স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে দশ বছর আগের স্বস্তিকা আর আজকের স্বস্তিকার মধ্যে অনেক কিছুই অমিল রয়েছে। নিজের সাজ পোশাকের সাথে তিনি ছবি সিলেকশনও বদলে ফেলেছেন। বলা যেতে পারে স্বস্তিকা এখন স্টিরিও ব্রেকারদের তালিকায়। তিনি আরও বেশি ইউনিক, স্টাইলিশ এবং গ্ল্যামারাস। তার উদাহরণ ওয়েব সিরিজ টু সিনেমায় প্রতিফলিত হচ্ছে প্রতিদিন। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর দুটি নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডোস’ এবং ‘মোহমায়া’।

 

ইতিমধ্যেই স্বস্তিকা টুইটারে ‘মোহমায়া’ নিয়ে একটি টুইট করেন যেখানে আল্পনায় লেখা ‘মোহমায়া’ ছবির সাথে আর একটি ছবিতে রুপোর ভারী চুটকি পরা আলতায় রাঙা তাঁর পা দেখা গিয়েছে। এই ছবির সাথে তিনি ক্যাপশনে লেখেন “আরেকজন মহিলা, তার গল্প, তার জীবন এবং আমি। এই ছবি ‘হইচই’-এর কর্ণধার মহেন্দ্র সোনিকে ট্যাগ করে তিনি আরো লেখেন “আর কিছু হোক না হোক, আমি মরে গেলে তোমরা জমিয়ে আমার রেট্রোস্পেকটিভটা করে দিও”।

আরও পড়ুন: ‘দুহাতে তরমুজ তুলে উদ্দাম নাচ, সঙ্গে পিলে চমকানো চিৎকার’! ‘ভাইরাল হওয়ার জন্য পাগলামি’, তরমুজ বিক্রেতার কান্ড দেখে বিরক্ত নেটিজেনরা, ভাইরাল ভিডিও

আর এই পোস্ট শেয়ার করতে না করতেই আবারও একবার আলোচনার কেন্দ্রবিন্দু হন স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে একাধিক ছবি নিয়ে প্রশংসিত হয়েছে বঙ্গ তনয়া স্বস্তিকা মুখোপাধ্যায়। দুপুর ঠাকুরপো, দিল বেচারা, গুলদাস্তা, চরিত্রহীন ৩, পাতাল লোক, তাসের ঘর ছাড়াও একাধিক ছবির মাধ্যমে উঠে এসেছে স্বস্তিকার নয়া নয়া অবতার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment