Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 July 2026

বয়সকে হার মানালেন ১০৭ বছরের এই বৃদ্ধা

বয়সকে হার মানালেন ১০৭ বছরের এই বৃদ্ধা

মনের জোরের কাছে হার মেনেছে বয়স। ১০০ পেরিয়েও নিজের হাতে ঘরকন্না সমালাচ্ছেন এই বৃদ্ধা। বৃদ্ধার ফিটনেস দেখে অবাক পাড়া প্রতিবেশীরা। পাড়ার মেয়ে, বউদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেন তিনি।

বাঁকুড়ার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অমলা দে। ছেলে, মেয়ে, নাতি, নাতনিরা সুখে সংসার করছেন। ১০ বছর বয়সে বিয়ে হয়েছিল তাঁর। স্বামী মারা গেছে অনেক আগেই। এরপর পুরো সংসার তুলে নেন নিজের হাতে। এরপর থেকে সংসারের সব কাজ একার হাতেই করছেন এই বৃদ্ধা।

কথায় আছে শরীরের নাম মহাশয়, যাহা সওয়াবে তাই সয়। এই কথা সত্যি এই মহিলার ক্ষেত্রে। বয়স ১০০ পেরিয়েছে অনেক আগেই, কিন্তু এখনও বাড়ির সব কাজ নিজে করেন তিনি। ঘুঁটে দেওয়া থেকে শুরু করে মাঠে গিয়ে শাকপাতা তুলে নিজে রান্না করা, সবটাই এক হাতে করেন এই বৃদ্ধা। এই বৃদ্ধাকে দেখে মনে জোর পায় পাড়ার উঠতি বয়সের ছেলে মেয়েরা। ১০০ বছরের এক বৃদ্ধা সব কাজ একা করতে পারলে, তাঁরাও পারবে, এই মনোভাব নিয়ে এগিয়ে চলছে পাড়া প্রতিবেশীরা।

আরও পড়ুন: মমতা: সন্ধ্যাদিকে ভারতরত্ন বললে ভুল হবে না, শেষ বয়েসে উনি অপমানিত হয়েছেন 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal