Take a fresh look at your lifestyle.

রাজ‍্যের শিল্পপতিদের এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায়ের

বাংলার ব্যবসায়ী ও শিল্পপতিদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ সারাক্ষণ এজেন্সির ভয় দেখালে শিল্পপতিরা ব্যবসা করবে কীভাবে?
বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলন থেকে এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে শিল্পপতিদের উদ্দেশে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমরা ব্যবসায়ীদের পাশে আছি। সিপিএম-এর ৩৪ বছরের অন্ধকারের পর কীভাবে বাংলায় শিল্পের প্রসার ঘটেছে তারও খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্রের এই পদক্ষেপের পরও শিল্পপতিদের রাজ্যে আরও বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আক্ষেপের সুরে বলেন, আমাদের নামে শুধু বদনাম করা হয়।বাংলার ভাবমূর্তি নষ্ট করতে ফেক ভিডিও বানানো হয়।

Comments are closed.