Take a fresh look at your lifestyle.

যুবভারতীতে মেসির ইভেন্টে ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে, আদালতে জানাল রাজ্য

মেসির সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে উত্তেজনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। সেই যুবভারতী কাণ্ডে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করল রাজ্য সরকার।
১৪ দিনের পুলিশ হেপাজত শেষে মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্তকে আদালতে পেশ করা হলে এমনই তথ্য সামনে আনলেন সরকারি আইনজীবী।
রবিবার বিধাননগর আদালতে পেশ করা হয় অভিযুক্ত শতদ্রু দত্তকে। তাঁর পক্ষের আইনজীবী জামিনের আর্জি জানান। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারক অভিযুক্তের জামিনের আর্জি খারিজ করে দেন। শতদ্রুকে ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। মেসিকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েন সমর্থকরা।
ইভেন্টে পুলিশি বিধি না-মানা ও বিশৃঙ্খলাসৃষ্টির অভিযোগে গ্রেফতার করা হয় শতদ্রুকে। সেই মামলাতেই বিধাননগর দক্ষিণ থানার পুলিশ একাধিক ধারায় মামলা করে।

Comments are closed.