ইতিমধ্যেই রাজ্যে করোনা দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। বেলাগাম সংক্রমণ নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একসঙ্গে নির্বাচন করার দাবিতে ফের কমিশনের দরবারে তৃণমূলের প্রতিনিধি দল। সপ্তম এবং অষ্টম দফার ভোট একদিনে হোক দাবি তাঁদের।
আরও পড়ুনঃ ময়নাতদন্তে বুকে-পিঠে গুলির প্রমাণ! শীতলকুচিতে প্রশ্নে বাহিনীর আত্মরক্ষার তত্ত্ব
তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য সাংসদ প্রতিমা মন্ডল জানিয়েছেন, ২২ তারিখ ষষ্ঠ দফার ভোট। সেটা এক সঙ্গে করা সম্ভব নয়। কিন্তু সপ্তম এবং অষ্টম দফার ভোট একদিনে করা হোক। এই সংক্রান্ত একটি স্মারকলিপি আমরা জমা দিয়েছি কমিশনকে। যাতে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সঠিক পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুন: মুচকি নয়, স্কুল-কলেজ খোলার আনন্দে মা সরস্বতী হাসছেন গাল ফুলিয়ে, দাঁত বের করে
করোনা পরিস্থিতি নিয়ে দ্বিতীয় বার কমিশনের দারস্থ হল তৃণমূল। এর আগে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির আর্জি ছিল, বাকি দফাগুলো একদিনে করা হোক। কমিশন সেই প্রস্তাব মানেনি। এবার আবার কার্যত একই দাবি নিয়ে ফের কমিশনে গেল তৃণমূল।




