Take a fresh look at your lifestyle.

‘পয়সার পিছনে ছুটছে দুজন’, মাত্র ২ মাসের একরত্তি ছেলেকে ফেলে নতুন সিনেমার কাজ শুরু করায় সুপারস্টার যশ-নুসরত কে তুমুল কটাক্ষ নেটিজেনদের

685

সদ্য সন্তানের জন্ম দিয়েছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান।এবার তার মধ্যেই শোনা যাচ্ছে একের পর এক সিনেমার কাজ হাতে নিয়ে চলেছেন অভিনেত্রী। এবং এ ব্যাপারে তাঁকে সঙ্গ দিচ্ছেন তার সন্তানের বাবা টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত।

প্রসঙ্গত মাত্র ১৩ দিনের সন্তান ঈশানকে ফেলে পার্লার উদ্বোধনে গিয়েছিলেন নুসরত জাহান। তখন বেশ সমালোচিত হতে হয়েছিল তাকে নেটিজেনদের কাছে। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার কটাক্ষ এবং সমালোচনাকে বিশেষ পাত্তা দেন না। যে কারণে ইতিমধ্যেই তিনি সন্তানকে বাড়িতে রেখে শেষ করে ফেলেছেন গোটা একটি সিনেমার কাজ পাশাপাশি বিশেষ বন্ধু যশ দাশগুপ্তর সঙ্গে কাশ্মীরে শুটিং করেছেন একটি রোমান্টিক গান।

পিছিয়ে নেই যশ দাশগুপ্ত নিজেও। অভিনেত্রী এনা সাহার প্রযোজনায় তিনিও কাজ করছেন পুরোদমে। এর মধ্যেই এবার জানা গেল নতুন একটি সিনেমায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। অর্থাৎ বাস্তবের জুটিকে একসঙ্গে এবার পর্দায় দেখতে পাবেন অনুগামীরা।

বলাই বাহুল্য তাদের এই সন্তানকে বাড়িতে রেখে পুরোদমে কাজ করা মোটেও পছন্দ করছেন না নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ। যে কারণে অনেকেই এ দিন সোশ্যাল মিডিয়ায় এই জনপ্রিয় জুটিকে পয়সার পিছনে ছুটে বারণ করেছেন। তবে বর্তমানে দুজনেই বুঝিয়ে দিয়েছেন পেশাদারী জীবনের কাজে মন দিতে চান তারা।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

Comments are closed.